আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই || জিরানিয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নেন রাজ্যের তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। শুক্রবার দুপুরে জিরানিয়া মহকুমা শাসক অফিসের কনফারেন্স হল ঘরে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জিরানিয়া মহকুমার অধীন জিরানিয়া নগর পঞ্চায়েত, রাণীর বাজার পুর-পরিষদ, জিরানিয়া-মান্দাই-বেলবাড়ী, পুরাতন আগরতলা ব্লক সহ বিভিন্ন পঞ্চায়েত, ভিলেজ কমিটি, এলাকায় সক্রিয় বিভিন্ন
দপ্তরের কাজের অগ্রগতি ও সমস্যা সম্পর্কে আলোচনা করা হয়। পর্যালোচনা বৈঠকে সেগুলো অতিদ্রুত সমাধানের জন্য উপস্থিত আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করলেন তথ্যমন্ত্রী।
এদিনের এই জিরানিয়া মহকুমাভিত্তিক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে তথ্যমন্ত্রী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানিয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য্য, জিরানিয়া মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রী প্রসাদ দাস, মান্দাই মহকুমা বন আধিকারিক, জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন দাস, রাণীরবাজার পুর-পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্ল দাস, ভাইস-চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন মঞ্জু দাস, ভাইস চেয়ারপার্সন প্রীতম দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, পার্থ সারথী সাহা, জিরানিয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকেরা সহ অন্যান্য সম্মানিত সদস্য সদস্যরা।
এছাড়াও পূর্ত দপ্তর, বন দপ্তর, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, ক্রীড়া ও যুব বিষয়ক, তথ্য ও সংস্কৃতি দপ্তর, জল সম্পদ দপ্তর, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, মৎস্য দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর, কৃষি দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর,হ র্টিকালচার দপ্তর, পঞ্চায়েত দপ্তর সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিকেরাও উপস্থিত ছিলেন।
