আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রামথার আলোচনা সভা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ জুলাই || আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রবিবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত দশমী রিয়াং পাড়া এডিসি ভিলেজের কমিউনিটি হলে এলাকার তিপ্রা মথা দলের কর্মী সমর্থকদের নিয়ে অনুষ্ঠীত হয় এক আলোচনা সভা। এই আলোচনাসভার মাধ্যমে ভিলেজ কাউন্সিল নির্বাচনে তিপ্রা মথা দলের মনোনিত প্রার্থীকে কিভাবে বিপুল ভোটে জয়লাভ করানো যায় তা নিয়ে আলোচনা করা হয়। আলোচনাসভা শেষে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে এম ডি সি দেবজিৎ ত্রিপুরা জানান, ভিলেজ কাউন্সিল নির্বাচন গ্রেটার তিপ্রা ল্যান্ড গঠনের জন্য সেমিফাইন্যাল খেলার মতো। এই খেলায় জয়ী হলে মহারাজার নেতৃত্বে এডিসি এলাকায় ব্যাপক উন্নয়ন করা হবে। বিশেষ করে যে সকল এডিসি এলাকায় পানীয় জল নেই সেই সকল জায়গায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হবে। যেসকল এডিসি এলাকায় রাস্তার সমস্যায় ভূগছে সেই সকল জায়গায় দ্রুততার সহিত রাস্তা তৈরী করা হবে। অপরদিকে এডিসি এলাকায় সঠিক ভাবে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলে জানান। এই আলোচনাসভায় নেতৃত্ব দেন চিফ এক্সিউটিভ মেম্বার পূর্ন চন্দ্র জমাতিয়া, এম ডি সি দেবজিৎ ত্রিপুরা, দক্ষিন জেলার জোনালের জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, প্রাক্তন কারামন্ত্রী মনিন্দ্র রিয়াং সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*