৮’দফা দাবিতে যুব এবং ছাত্র ফেডারেশনের দাবি দিবস কর্মসূচি পালিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই || সারা ভারত যুব ফেডারেশন (AIYF) এবং সারা ভারত ছাত্র ফেডারেশন (AISF) এর ডাকে রবিবার ৮’দফা দাবিতে আগরতলা সিটি সেন্টারের সামনে দাবি দিবস কর্মসূচি পালন করা হয়। রেগা-টুয়েপের ২০০ দিনের কাজের নিশ্চয়তা এবং মজুরি বৃদ্ধি করা, জে আর বি টি পরীক্ষার ফল প্রকাশ করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালু করা, টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগ করা, রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী বছরে ৫০ হাজার চাকরি প্রদান করা, আউট সোর্সিং প্রথা বাতিল করে BNEGA প্রকল্প চালু করে বেকারদের কর্মসংস্থান প্রদান করা, ১০,৩২৩ চাকুরীচুত্যদের দ্রুত স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা, রাজ্যে ভেঙে পরা শিক্ষা ব্যবস্থার হাল ধরতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করা এবং বিভিন্ন সন্ত্রাসী কার্য্যকলাপের সাথে যুক্ত অভিযুক্তদের গ্রেপ্তার করে রাজ্যে গণতন্ত্র এবং আইনের শাসন ব্যবস্থা করা এই ৮ ‘দফা দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন AIYF রাজ্য সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত, AIYF রাজ্য সভাপতি অজিত দাস, AIYF নেতা মনোরঞ্জন ত্রিপুরা, AIYF নেত্রী সুস্মিতা নন্দী এবং AISF রাজ্য আহ্বায়ক শুভদীপ মজুমদার। সভা থেকে AIYF AISF নেতৃত্ব ঘোষণা দেয় আগামী আগষ্ট মাসব্যাপী সারা রাজ্যে এই ৮’দফা দাবিতে আন্দোলন কর্মসূচি সংগঠিত হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*