আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই || শিশুবিহার স্কুলের আহত ছাত্রীর শারিরীক অবস্থার খোঁজ খবর নিতে জিবি হাসপাতালে দেখতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। কথা বলেন ছাত্রীর মা-বাবা ও চিকিৎসক সিদ্ধা রেড্ডির সঙ্গে। এদিন শিশুটির দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত ২২শে জুলাই স্কুল ছুটির পর রাস্তা পার করতে গিয়ে টমটমের ধাক্কায় গুরুতর আহত হয় শিশুবিহার স্কুলের ছাত্রী অস্মীতা দত্ত। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে আই জি এম এবং পরবর্তী সময়ে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে জিবিতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ছাত্রীটি।
ঘটনার দিন রাতে জিবি হাসপাতালে গিয়ে ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
