আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট || সিপিআই(এম)-এর প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির জন্মদিন উপলক্ষে বুধবার আগরতলার মেলার মাঠে অবস্থিত সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য কমিটির সদর দপ্তরে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন দলীয় কার্যালয়ে সীতারাম ইয়েচুরির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলের রাজ্য নেতৃত্ব ও কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা শংকর প্রসাদ দত্ত, নারায়ণ কর, কৃষ্ণ রক্ষিত-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
সীতারাম ইয়েচুরির রাজনৈতিক জীবন, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সাধারণ মানুষের অধিকারের পক্ষে তাঁর দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করে উপস্থিত নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক চিন্তাধারাকে সামনে রেখে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বানও জানানো হয়।
