আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট || ‘সদর সিনিয়র ক্লাব টি-২০ ক্রিকেট লীগ ২০২১-২০২২‘ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় সোমবার। এদিন আগরতলা মহারাজা বীর বিক্রম ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ম্যাচ শুরুর আগে ক্রিকেটারদের সঙ্গে পরিচয় বিনিময় করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে প্রমুখ।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, খেলার প্রতি তাঁদের যে স্পৃহা আমি দেখলাম, তাতে আমি নিশ্চিত, আগামী দিনে ঘরোয়া ক্রিকেট আরও এগিয়ে যাবে।
