পুলিশের বিশেষ অভিযানে ১,৪৫১ কেজি শুকনো গাঁজা উদ্ধার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট || গোপন সূত্রে খবরের ভিত্তিতে সিপাহীজলা জেলার পুলিশ রবিবার সন্ধ্যায় সোনামুড়া থানাধীন গাতিগড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১,৪৫১ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৮০ লক্ষ টাকা বলে জানা যায়।
মুখ্যমন্ত্রী এই ঘটনা অবগত হয়ে বলেন, যুব সমাজকে নেশার কবল‌‌ থেকে মুক্ত রাখাই সরকারের মূল লক্ষ্য। পুলিশের নেশা বিরোধী অভিযানে জনগণের পূর্ণ সহযোগিতা কামনা করছি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*