বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ আগস্ট || রাজ্যের বিভন্ন মহকুমায় কাঞ্চনপুরের ব্রু রিফিউজিদের বসবাসের জন্য জায়গা নির্ধারিত করা হয়েছে। এরমধ্যে শান্তিরবাজার মহকুমার দূর্পা বাড়ী এডিসি ভিলেজে ব্রু রিফিউজি সেটেলমেন্টের জন্য ৩০ হেক্টর জায়গা নির্ধারিত করা হয়েছে। এই জায়গা প্রথম অবস্থায় প্রসাশনিক ভাবে মহকুমা শাসক ও জেলাশাসক পরিদর্শন করেন। সোমবার দ্বিতীয় অবস্থায় এই জাগায় বিভিন্ন গাছপালার অবস্থান দেখতে ছুটে যান বগাফা ফরেষ্ট রেঞ্জার সঞ্জীব সরকার সহ মহকুমা শাসকের কার্যালয়ের ডি সি মনোজ পাল, শান্তিরবাজার থানার এস আই সঞ্জয় দেবর্বমা সহ বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী। এই কর্মসূচীর কথা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরলেন বগাফা ফরেষ্ট রেঞ্জার সঞ্জীব সরকার ও ডিসি মনোজ পাল। এই বনভূমিতে গাছের বিভিন্ন দিকগুলো দেখার জন্য বনদপ্তর থেকে ৮ জনের টিম গঠন করা হয়েছে।
