আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে টহলদারির জন্য সবুজ পতাকা নেড়ে ‘হাইওয়ে পেট্রোল’ যানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট || নিরাপদ সড়ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন প্রাঙ্গণ থেকে আগরতলা – সাব্রুম জাতীয় সড়কে টহলদারির জন্য ‘হাইওয়ে পেট্রোল’ যানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সোমবার এই কর্মসূচিতে অংশ নেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ উচ্চপদস্থ আধিকারিকগণ। প্রাথমিক অবস্থায় আগরতলা – সাব্রুম সড়কে চারটি পেট্রোলিং গাড়ি ২৪ ঘন্টা নজরদারি চালাবে বলে জানা গেছে। আগরতলা -সাব্রুম হাইওয়েতে কোনো ধরনের অপরাধ সংঘটিত হলে হাইওয়ে পেট্রোলের মাধ্যমে তা দ্রুত চিহ্নিত করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে বলে এদিন মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন, এই অভিনব উদ্যোগ গ্রহণের জন্য ত্রিপুরা পুলিশের প্রধান ও তাঁর টিমকে অভিনন্দন জানাই। মুখ্যমন্ত্রী বলেন, ‘হাইওয়ে পেট্রোল’ যান চালু হওয়ায় এখন থেকে সড়ক দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমে যাবে। পাশাপাশি নেশ্যদ্রব্য পাচার রোধ করা এবং নেশাগ্রস্ত যান চালকদের সতর্ক করতে এই উদ্যোগ কার্যকরী হবে।
এদিন সবুজ পতাকা নেড়ে এই ‘হাইওয়ে পেট্রোল’ যানের সূচনা করেন মুখ্যমন্ত্রী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*