বীরচন্দ্র নগর গ্রামীন ব্যাঙ্কে শাখার পরিষেবা তলানিতে পৌঁছেছে বলে অভিযোগ গ্রাহকদের

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ আগস্ট || বীরচন্দ্র নগর গ্রামীন ব্যাঙ্কের শাখা অফিসের পরিষেবা তলানিতে পৌঁছেছে এমনটাই অভিযোগ গ্রাহকদের। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র নগর এলাকায় লোকজনের সুবিধার্থে গ্রামীন ব্যাঙ্কের শাখা অফিস খোলা হয়েছে। লোকজনের সুবিধার্থে একটি এটিএম মেশিন বসানো হয়েছে। সকল প্রকারের সুযোগ সুবিধা থাকার পরেও ব্যাঙ্কের কর্মরত কিছু সংখ্যক কর্মীর জন্য ব্যাঙ্কের পরিষেবা তলানিতে পৌঁছেছে বলে অভিযোগ গ্রাহকদের। গ্রাহকদের অভিযোগ, ব্যাঙ্কের ম্যানাজারের দায়িত্বে নবনিতা সরকার আসার পর লোকজনেরা ব্যাঙ্কের পরিষেবা থেকে বঞ্চীত হয়ে আসছে। গ্রাহকরা জানান, এটিএম মেশিন থাকার পরও সর্বদা এটিএম পরিষেবা বন্ধ থাকে। অপরদিকে ব্যাঙ্কে বই আপডেট থেকে শুরু করে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে গ্রাহকরা। ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা নিয়ে ব্যাঙ্ক ম্যানেজারের নিকট গেলে ব্যাঙ্ক ম্যানাজার গ্রাহকদের সঙ্গে দুরব্যবহার করে বলে অভিযোগ। এতে করে অধিকাংশ গ্রাহক বীরচন্দ্র নগর গ্রামীন ব্যাঙ্কের শাখা অফিস থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। সকলে ধীরে ধীরে অন্য ব্যাঙ্কে একাউন্ট খুলতে শুরু করছে বলে জানা যায়। গ্রাহকরা প্রতিনিয়ত দুরদুরান্ত থেকে এসে ঘুরে যেতে হচ্ছে। ব্যাঙ্কের এইধরনের পরিষেবা নিয়ে ব্যাঙ্ক ম্যানেজারের নিকট জানতে চাইলে তিনি এইব্যাপারে কিছু বলতে নারাজ। এখন দেখার বিষয় ব্যাঙ্কের পরিষেবা স্বাভাবিক করতে ও লোকজনের সুবিধার্থে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*