সঠিকভাবে জলসেচের ব্যবস্থা না থাকায় ক্ষতির সম্মুখন কৃষকরা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ আগস্ট || শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বগাফা এলাকায় অধিকাংশ লোকজন কৃষিকাজের উপর নির্ভরশীল। বর্তমানে ধানের মরশুমে সকল কৃষকরা ধানের চারা রোপন করেছে। এলাকার কৃষকরা কৃষি দপ্তরের সহয়তায় কৃষি দপ্তরের দেওয়া বিভিন্ন স্কীমে উন্নতমানের ধানের চারা রোপন করেছেন। বর্তমানে ধানগাছে ঔষধ দেবার সময় হয়েছে। এই সময়ে কৃষকদের মাঠে প্রবল ক্ষরায় ধানের জমির মাটি ফেঁটে গেছে। এই এলাকায় কৃষকদের জন্য জলসেচের ব্যবস্থা থাকা সত্বেও এই জলসেচের পরিষেবা সঠিকভাবে পাচ্ছে না কৃষকরা। জানা যায়, এল আই মেশিনটি সম্পূর্নভাবে নদীর বালিতে পরিপূ্র্ন হয়েরয়েছে। এই মেশিনটি সঠিকভাবে মেরামত করে জলসেচের ব্যবস্থা করারবজন্য কৃষকরা স্থানীয় পঞ্চায়েতে জানিয়েছেন। কৃষকদের অভিযোগ পঞ্চায়েত কতৃপক্ষ এইবিষয়ে কর্নপাত করেন নি। এলাকার জনপ্রতিনিধিরাও কৃষকদের এই অবস্থা দেখে নিরবভূমিকা পালন করছে বলে অভিযোগ। এইভাবে জলসেচের ব্যবস্থা নাথাকলে আগামী কিছুদিনের মধ্যে কৃষকরা ক্ষতির সন্মুখিন হবে। কৃষকদের পক্ষে সঠিকভাবে ধান উৎপাদন করা সম্ভব হবে না। তাই এলাকার কৃষকরা চাইছে প্রসাশন যেন এলাকার কৃষকদের সুবিধার্থে দ্রুততার সহিত জলসেচের ব্যবস্থা করেব্ল দেয়। তা না হলে আগামী কিছুদিনের মধ্যে এলাকার কৃষকরা বৃহত্তর আন্দোলনে সামিল হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*