দুই রাজনৈতিক দলের সংঘর্ষে উত্তপ্ত গোটা মুঙ্গিয়াকামী বাজার চত্বর এলাকা, নিমিষেই পরিস্থিতি হয়ে উঠে অগ্নিগর্ভ

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৩ আগস্ট || আসন্ন ২০২৩ রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ক্ষমতার জানান দিতে পাহাড়ে যেন রাজনৈতিক পারদ উতলে উঠছে। উল্লেখ্য, একদিকে শাসক বিজেপি’র জনজাতি মোর্চার সভা ও অন্যদিকে তিপ্রা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের আগমন’কে কেন্দ্র করে সাত সকালেই বিজেপি ও তিপ্রা মথা’র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে গোটা মুঙ্গিয়াকামী বাজার চত্বর এলাকা। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী থানাধীন মুঙ্গিয়াকামী বাজার সংলগ্ন এলাকায় কমিউনিটি হল ঘরের সামনে। ঘটনার বিবরণে প্রকাশ, পূর্ব ঘোষণা মোতাবেক আজ মঙ্গলবার বেলা আনুমানিক ১১টা নাগাদ মুঙ্গিয়াকামীর কমিউনিটি হলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিজেপির জনজাতি মোর্চার সভা। সেই মোতাবেক মঙ্গলবার সকাল আনুমানিক ৮টা নাগাদ মুঙ্গিয়াকামীর কমিউনিটি হল সংলগ্ন এলাকায় বিজেপি নেতা কর্মীরা তিপ্রা মথা’র ফ্ল্যাগ ফেস্টুন ছুঁড়ে ফেলে।
আর জাতীয় সড়কে মহারাজা তথা বুবাগ্রা প্রদ্যুত কিশোর দেববর্মণকে স্বাগত জানাতে সারি সারি দাঁড়িয়ে থাকে তিপ্রা মথা দলের নেতৃত্বরা। আর ঠিক এমন সময়েই আচমকা তিপ্রা মথার কর্মীরা দেখতে পায় ফ্ল্যাগ ফেস্টুন ছুঁড়ে ফেলার মুহূর্ত। সঙ্গে সঙ্গেই তিপ্রা মথার কর্মী সমর্থকরা বিজেপি নেতা কর্মীদের দিকে এগিয়ে যেতেই শুরু হয় দুই রাজনৈতিক দলের মধ্যে তুমুল সংঘর্ষ ও রণ তান্ডব। নিমেষের মধ্যেই দুই রাজনৈতিক দলের সংঘর্ষে পরিস্থিতি হয়ে উঠে অগ্নিগর্ভ। দুই রাজনৈতিক দল থেকেই ছুঁড়া হয় ইট পাটকেল ও লাঠি সোটা। পরিস্থিতি হয়ে উঠে থমথমে। খবর যায় মুঙ্গিয়াকামী থানায়। খবর পেয়েই তড়িঘরি করে তেলিয়ামুড়া থেকে ঘটনাস্থল মুঙ্গিয়াকামীতে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়ার নেতৃত্বে মুঙ্গিয়াকামী থানার বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী। তবুও এই উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের সামনেই বিজেপি নেতা কর্মীদের আক্রমনে ঘটনাস্থলেই আহত ও রক্তাক্ত হয় ২ তিপ্রা মথা সমর্থক। সঙ্গে সঙ্গেই আহত ২ তিপ্রা মথা কর্মীর সমর্থকদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরবর্তীতে এই রাজনৈতিক ঘটনায় উত্তপ্ত মুঙ্গিয়াকামীর খবর পেয়ে দীর্ঘ ২ ঘন্টা বাদে ঘটনাস্থলে ছুটে আসেন তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন ও এডিসি’র শিক্ষামন্ত্রী কমল কলই ও ১১-মহারাণীর অব্জার্ভার গীতা রানী দেববর্মা। উক্ত রাজনৈতিক ঘটনা ও বিশৃঙ্খলা পরিস্থিতির জন্য দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে শীর্ষস্তরের দীর্ঘক্ষণ চলে আলোচনা। যদিও খবর লেখা পর্যন্ত এখনো গোটা মুঙ্গিয়াকামী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*