আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট || দু’দিনের রাজ্য সফরে এলেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। রবিবার সকালে বিশেষ বিমানে আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী কুমার ত্রিপুরা, প্রদেশ বিজেপি’র ত্রিপুরা প্রভারী বিনোদ সোনকর, ত্রিপুরা ও আসামের সাংগঠনিক সাধারন সম্পাদক ফনিন্দ্র নাথ শর্মা সহ প্রদেশ নেতৃত্বরা।
