জন সম্পর্ক স্থাপন অভিযানে খোয়াই মন্ডলের বাড়ি বাড়ি প্রচার অনুষ্ঠিত

গোপাল সিং, খোয়াই, ২৮ আগস্ট || জন সম্পর্ক স্থাপন অভিযানে রবিবার খোয়াই মন্ডলের ৩৮নং বুথে বাড়ি বাড়ি প্রচার অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মধ্য দিয়ে প্রতিটি পরিবারকে নমস্কার জানিয়ে রাজ্য সরকার এবং ভারত সরকারের জনমুখী প্রকল্পগুলির সুযোগ সুবিধা গ্রহণ করার ক্ষেত্রে কোথাও সুবিধা রয়েছে কিনা ইত্যাদি খোঁজখবর নেওয়া হয়। জন সম্পর্ক অভিযান চলাকালীন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার এবং জেলা সম্পাদক সমীর দাস বলেন, ‘আমাদের অভিজ্ঞতা প্রায় প্রতিটি পরিবারে আমাদের সরকারের সুযোগ সুবিধা গুলি পঞ্চায়েতের মাধ্যমে এলাকাবাসীরা পেয়েছেন। বিশেষ করে পানীয় জল, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, স্বচ্ছ ভারত মিশন এর মধ্য দিয়ে টয়লেট, কৃষাণ-সম্মাননিধি, বিভিন্ন সামাজিক ভাতা এবং প্রায়োরিটি গ্রুপ রেশন কার্ড অর্থাৎ গরিব মানুষের জীবন যুদ্ধে যে সমস্ত সুযোগ সুবিধা গুলি প্রায় সবাই পেয়েছেন। আমরা ও আনন্দিত গরিব মানুষের পাওনা গরিব মানুষ পেয়েছেন। এভাবেই প্রতিটা জনমুখী সিদ্ধান্ত প্রতিটা ঘরে পৌঁছে যাক এই লক্ষ্যে যা যা করনীয় আমরা পঞ্চায়েত এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে সরকারি নিয়ম মত আবেদনের আহ্বান রেখেছি। পাশাপাশি আমাদের সরকারের কাজকর্মে যেহেতু সবাই খুশি সেহেতু এলাকার মানুষের উৎসাহ উদ্দীপনা ও ছিল প্রশ্নাতীত। সত্যিকার অর্থে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং এলাকার মানুষের কাছে আবেদন রেখেছি যে আমাদের পার্টি মিছিল মিটিং গুলিকে নিমন্ত্রণ আসলে অংশগ্রহণ করার জন্য। আমাদের এই প্রচার অভিযানে বিভিন্ন সময়ে বিভিন্ন মণ্ডল নেতৃত্ব জেলা নেতৃত্ব অংশগ্রহণ করেছেন, আমাদের সঙ্গে বাড়ি বাড়ি হেঁটেছেন এবং প্রচার পর্বের মাঝামাঝি সময়ে আমরা প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করি। মন কি বাত অনুষ্ঠান শেষ করে আবার বাড়ি বাড়ি প্রচার কাজ চলছে।’
উল্লেখ্য, এদিনকার কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই জেলা সম্পাদক সমীর দাস সহ অনিমেষ নাগ, তাপস দাস, রঞ্জন দাস, বিশ্বজিৎ দাস এবং বুথের কার্যকর্তাগণ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*