আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট || সোমবার সকালে ত্রিপুরা সুন্দরী মাতাবাড়িতে স্বস্ত্রীক পূজো দিতে যান বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন মাতাবাড়ি যাওয়ার আগে সূর্যমনিনগর এলাকায় দিনদয়াল উপাধ্যায় এবং শ্যামা প্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে মাল্যদান করলেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেখানে উনাকে স্বাগত জানান মন্ত্রী রামপ্রসাদ পাল। এসময় উনার সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।
