বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ আগস্ট || ভোটদানে যে সকল লোকজনের অনিহা ও নতুন ভোটারদের ভোটার লিস্টে নাম উঠানোর জন্য আকৃষ্ট করতে সুইপ অনুষ্ঠানের মধ্যদিয়ে শান্তিরবাজার মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সিভিল ডিফেন্সের সদস্যদের নিয়ে মহকুমা শাসকের উদ্দ্যেগে চারটি ইভেন্টের উপর প্রতিযোগীতা অনুষ্ঠীত হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে মঙ্গলবার মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে পুরুষ্কার বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, ডিসি মনোজ পাল, ডিসি সপ্তপর্নী মজুমদার, মহকুমা শাসকের কার্যালয়ের নির্বাচন দপ্তরের ইনেস্পক্টর অভিজিৎ সাহা সহ অন্যান্য অতিথিবৃন্দরা। এই কর্মসূচীর কথা সংবাদমাধ্যমের সামনে জানান শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য।
