কোঃঅপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট || মঙ্গলবার জিরানীয়া কোঃঅপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের ২০২১-২২ইং বর্ষের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিন জিরানীয়ার অগ্নিবীণা হল ঘরে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান অভিজিৎ দেব, বিশিষ্ট সমাজসেবী অসিত রায়, গৌরাঙ্গ ভৌমিক, সমবায় দপ্তরের সহ-নিয়ামক এন আর চক্রবর্তী, রাণীরবাজার পুর-পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্ল দাস, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*