ধারালো অস্ত্র নিয়ে নেশাগ্রস্ত যুবকের তান্ডব, আতংকে এলাকাবাসী

সাগর দেব, তেলিয়ামুড়া, ৩১ আগস্ট || ধারালো অস্ত্র নিয়ে নেশাগ্রস্ত এক যুবকের তান্ডব ঘিরে আতংক ছড়িয়ে পড়ে গোটা শান্তিনগর এলাকায়। ওই যুবকের নাম নাম শত্রুঘ্ন দাস। বাড়ি তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায়। এই যুবকের নেশাগ্রস্ত অবস্থায় ধারালো অস্ত্র নিয়ে প্রতিনিয়ত তান্ডবের ফলে আতঙ্কগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছে পুরুষ, মহিলা থেকে শুরু করে ছোট্ট শিশু পর্যন্ত। শেষে মঙ্গলবার রাতে এলাকাবাসী একজোট হয়ে নিত্য সমস্যা থেকে পরিত্রাণ পেতে মঙ্গলবার রাতে তেলিয়ামুড়া থানায় খবর দেয়। পুলিশ এসে উর্মাদ এই যুবককে ধারালো অস্ত্র সহ আটক করে রাতেই থানায় নিয়ে যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*