বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩১ আগস্ট || কাঞ্চন নগর এলাকা থেকে রাতের আঁধারে দুইটি গরু চুরি করলো নিশিকুটম্বের দল। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কাঞ্চন নগর এলাকার বাসিন্দা টিটন সাহার বাসভবনে মঙ্গলবার রাত্রিবেলায় টিটন সাহার দুইটি গৃহপালিত গবাদি পশু চুরি করে নিয়ে যায় চোরের দল। বুধবার সকালবেলা ঘুম থেকে উঠে টিটিন সাহা দেখতে পায় গরু ঘরের তালা ভেঙ্গে গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। বাড়ীর মালিকের ধারনা ভোর বেলায় চুরি সংগঠীত করেছে চোরের দল। তিনি সন্দেহ করছেন এই চুরিকান্ডে এলাকার লোকজন জরিত রয়েছে। বিগত দিনেও এই এলাকায় চুরি হয়েছে। পুলিশ চোরের কোনো প্রকার খোঁজ পাচ্ছেনা। এই চুরির বিষয়েও শান্তিরবাজার থানায় জানানো হয়। টিটন সাহা জানান, উনার চুরি হয়ে যাওয়া দুইটি গরুর বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা হবে।
