আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর || আমরি হাসপাতালের পক্ষ থেকে ২০২২ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়। সোমবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং আমরি হাসপাতালের সদস্যরা। এই অনুষ্ঠানে ৫০ জন ছাত্র-ছাত্রীদের সম্মাননা তুলে দিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
