আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর || বিজেপি’র জোটসঙ্গী আই পি এফ টি বিধায়ক বিশ্বকেতু দেববর্মার বিধায়ক পদ বাতিল হচ্ছে, এমনটাই ইঙ্গিত পাওয়া গেল সোমবার ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীর কথায়। জানা যায়, সোমবার শেষ সুযোগ দেয়া হয়েছিল আই পি এফ টি বিধায়ক বিশ্বকেতু দেববর্মাকে। কিন্তু উনি এদিনঈ স্ব-শরীরে হাজির হয়নি। যিনি উনার বিধায়ক পদ বাতিল করার আবেদন জানিয়েছিলেন সেই আই পি এফ টি দলের সভাপতি এন সি দেববর্মা শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত হতে পারিনি, কিন্তু ওনার আইনজীবীকে উনি পাঠিয়েছিলেন আজকের শুনানিতে। অধ্যক্ষ জানান, বিশ্বকেতু দেববর্মার অধ্যায় সমাপ্ত। আগামীকাল উনি উনার বক্তব্য সংবাদ মাধ্যমে জানিয়ে দেবেন বলে জানান ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী।
