আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর || সাংগঠনিক কাজে নয়া দিল্লী সফর করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সোমবার নয়া দিল্লীতে ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির নবনিযুক্ত প্রভারী সাংসদ ডঃ মহেশ শর্মার সঙ্গে সাক্ষাত করেন মুখ্যমন্ত্রী। তিনি রাজ্যবাসীর হয়ে উনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী ত্রিপুরার সাংগঠনিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির নবনিযুক্ত প্রভারী সাংসদ ডঃ মহেশ শর্মার সঙ্গে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা উনার সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে লিখেন, ‘আমার দৃঢ় বিশ্বাস উনার সুযোগ্য নেতৃত্বে আগামী দিনে রাজ্যে বিজেপি সংগঠন আরো বেশী মজবুত হবে।’
