বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ সেপ্টেম্বর || শিক্ষক বদলীর প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলালো ছাত্রছাত্রীরা। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত সালথাং মনু এডিসি ভিলেজের সর্দারায় রিয়াং পাড়া জে বি স্কুলে কর্মরত শিক্ষক কৃষ্ণ রিয়াংকে কোয়াইফাং স্কুলে বদলি করা হয়েছে। এই কথা জানতে পেরে সোমবার শিক্ষকের দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলালো বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের এই আন্দোলনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অভিবাবকরা। জানা যায়, বিগত দিনে এই বিদ্যালয়ে ৪ জন শিক্ষক ছিলো। একজন বদলি হোওয়াতে শিক্ষকের সংখ্যা দারিয়েছে ৩। এর মধ্যে একজন শিক্ষক প্রতিনিয়ত অফিসের কাজে ব্যস্ত থাকায় বিদ্যালয়ে ক্লাস করতে হচ্ছে দু’জনকে। বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমানে শিক্ষকের দাবিতে সোমবার এই বিক্ষোভ কর্মসূচী। অভিবাবক ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দাবী বিদ্যালয়ে শিক্ষক বদলি হলে অপর এক জন শিক্ষককে নিয়োগ করতে হবে। বিদ্যালয়ে শিক্ষক সল্পতা না মিটলে অনির্দিষ্ট কালের জন্য বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হবে ছাত্রছাত্রীরা। এখন দেখার বিষয় বিদ্যালয়ে শিক্ষকের সল্পতা মেটাতে শিক্ষা দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে।
