আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর || সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম ত্রিপুরা জেলার তৃতীয় সম্মেলন উপলক্ষ্যে মঙ্গলবার শহরে এক র্যালির আয়োজন করা হয়। এদিন রাজধানীর মেলারমাঠ থেকে মিছিলটি বের হয়ে গোটা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মেলার মাঠ সিপিআই(এম) পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।
