পঞ্চম মৃত্যু বার্ষিকীতে শহীদ শান্তনু ভৌমিকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর || রাজ‍্যের তরুন সাংবাদিক শান্তনু ভৌমিক গত ২০শে সেপ্টেম্বর ২০১৭ সালে মান্দাই এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিল। মঙ্গলবার শহীদ শান্তনু ভৌমিকের পঞ্চম মৃত্যু বার্ষিকী পালন করল বামপন্থী ছাত্র যুব সংগঠন। এদিন আগরতলার সিটি সেন্টারের সামনে প্রথমে শান্তনু ভৌমিকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন সি আই টি ইউ রাজ্য সভাপতি ও সম্পাদক। পরবর্তীতে যুব নেতৃত্বরা একে একে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরবর্তীতে আলোচনা করেন সি আই টি ইউ রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*