আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর || “প্রতি ঘর সুশাসন” কর্মসূচী প্রচারণার অঙ্গ হিসেবে দিভ্যাঙ্গজন সেবা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সবাধিপাতি অন্তরা দেব সরকার, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, বিজেপি নেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা।
