আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ মার্চ || ফের মহার্ঘ্য হলো রান্নার গ্যাসের দাম। রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডার প্রতি মূল্য বৃদ্ধি পেয়েছে ৫০ টাকার মতো। ১লা মার্চ থেকে এই মূল্য বৃদ্ধি ঘটেছে। গত মাসে সিলিন্ডার পিছু দাম ছিল ১,১৮৩ টাকা। এই মাসে গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি পেয়ে হয়েছে ১,২৩৩ টাকা ৭৮ পয়সা। জানা যায়, গ্যাস সিলিন্ডার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলে আগে একজন ভোক্তাকে দিতে হত ১,২১৩ টাকা ৫০ পয়সা। এবার মূল্য বৃদ্ধি হওয়ায় দিতে হবে ১,২৬৩ টাকা ৫০ পয়সা। এখানেও ৫০ টাকা করে বৃদ্ধি হয়েছে।
বাড়িতে রান্নার গ্যাসের সাথে সাথে বেড়েছে কমার্শিয়াল গ্যাসের দামও। জানা যায়, ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের মূল্য আগে ছিল ২,২১৭ টাকা। এই মাসে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২,৫৪৬ টাকা।
আরও জানা যায়, ১০ কেজির সিলিন্ডারের আগের মূল্য ছিল ৮৬৩ টাকা ৫০ পয়সা। এখন সেই দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৯৮ টাকা। মূল্য বৃদ্ধি ঘটায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।
