বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ মার্চ || বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার কাজ শুরু হবে। শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে ৩৬-শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের ও ৩৮-জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের ভোট গণনা করা হবে। গণদেবতার রায় ষ্ট্রং রুমে কঠোর নিরাপত্তার মধ্যে বন্ধী রয়েছে। এই গণদেবতার রায় প্রকাশে যাতে করে কোনোপ্রকারের অপ্রতিকর ঘটনা না ঘটে প্রতিনিয়ত তারই প্রয়াস চালিয়ে যাচ্ছে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের রিটানিং অফিসার তথা শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য ও জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের রিটানিং অফিসার তথা শান্তিরবাজার মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক বিপুল দাস। ভোটগণনাকে কেন্দ্র করে সমস্ত প্রকারের ব্যবস্থা করা হয়েছে। বুধবার ভোটগণানর বিভিন্ন পক্রিয়াগুলো পরিদর্শন করলেন শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য ও অতিরিক্ত মহকুমা শাসক বিপুল দাস সহ অন্যান্যরা। দুই বিধানসভার দুইজন রিটানিং অফিসারের উদ্দ্যোগে সুষ্ঠভাবে ভোটগ্রহনের পক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামিদিনেও এই দুই আধিকারিকের প্রচেষ্টায় ভোট গণনার কাজ সুষ্ঠভাবে সম্পন্ন হবে তা আর বলার অপেক্ষা থাকেনা। ভোটগণনাকে কেন্দ্র করে বিভিন্ন দিকগুলো সংবাদমাধ্যমের সামনে তুলে ধরলেন শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য। তিনি জানান, সমস্তপ্রকারের ব্যবস্থা করা হয়েছে এবং সংবাদমাধ্যমের জন্য নির্বাচন কমিশনের আদেশ অনুসারে সমস্ত প্রকারের ব্যবস্থা করে রাখা হয়েছে।
