আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ মার্চ || ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের গণনা হবে বৃহস্পতিবার। এই ভোট গণনা শান্তিপূর্ণভাবে করার জন্য ১৪৪ ধারা জারি করেছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। ১লা মার্চ (বুধবার) সন্ধ্যা ৬টা থেকে ৩রা মার্চ সকাল ৬টা পর্যন্ত সদর মহকুমাধীন এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।
জানা যায়, ১৪৪ ধারা চলাকালীন সময়ে সদর মহকুমা এলাকায় একত্রে জমায়েত ও দলগতভাবে চলাফেরা করা যাবে না। পাশাপাশি কোনো ধরনের ধারালো অস্ত্র নিয়ে যাতায়াত করা যাবে না। বুধবার দুপুর থেকে আগরতলা শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সতর্ক করে দেওয়া হয়।
