আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ মার্চ || ২রা মার্চ ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে আগরতলা শহরে ফ্ল্যাগ মার্চ করে আরক্ষা প্রশাসন। বুধবার আগরতলা পশ্চিম থানা থেকে উমাকান্ত ময়দান পর্যন্ত ফ্ল্যাগমার্চ করা হয় সদর এসডিপিও অজয় কুমার দাসের নেতৃত্বে।
এদিন এসডিপিও অজয় কুমার দাস জানান, সদর মহকুমায় আইন শৃঙ্খলা বজায় রাখতে বুধবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সদর মহকুমা একলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি ভোট গণনার দিন আইন শৃঙ্খলা বজায় রাখতে ত্রিস্তর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
