ভূমিপুত্ররা সাংবিধানিক অধিকার না পেলে বিজেপি’র সাথে এক মঞ্চে আসতে নারাজ তিপ্রা মথাঃ প্রদ্যোত কিশোর দেব বর্মণ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ || মঙ্গলবার শিলং থেকে রাজ্যে ফিরেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেব বর্মণ। এদিন সকালে আগরতলা এম বি বি বিমানবন্দরে এসে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, ভূমিপুত্ররা সাংবিধানিক অধিকার না পেলে বিজেপি’র সাথে এক মঞ্চে এসে সরকার গড়তে নারাজ তিপ্রা মথা। তিনি বলেন, আগে দিল্লীর বিজেপি নেতাদের তিপ্রা মথার গ্রেটার তিপরাল্যান্ডের দাবি নিয়ে সাংবিধানিক বৈঠক করতে হবে। তাদের সাংবিধানিক দাবি লিখিতভাবে দিতে হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে সরকারে বসা নিয়ে।
এদিন রাজ্যে এসে ১-সিমনা বিধানসভা কেন্দ্রে তিপ্রা মথার কর্মী সমর্থকদের নিয়ে বিজয় মিছিল করে তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেব বর্মণ। উপস্থিত ছিলেন ১-সিমনা বিধানসভা কেন্দ্রে তিপ্রা মথার জয়ী প্রার্থী বৃষকেতু দেববর্মা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*