রাজ্যে ২০টি জন ঔষধি কেন্দ্র রয়েছে, তবে এর পরিসংখ্যান আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছেঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ || জন ঔষধি দিবস-২০২৩ উপলক্ষে মঙ্গলবার আগরতলার অরুন্ধতীনগরস্থিত ঋষি অরবিন্দ হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৯নং পুর ওয়ার্ডের কাউন্সিলর অলক রায়, স্বাস্থ্য দপ্তরের সচিব শুভাশিস বসু সহ অন্যান্যরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত অত্যন্ত সুলভ মূল্যে উচ্চ গুণগত সম্পন্ন ঔষধ পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিক নির্দেশে তৈরি জন ঔষধি কেন্দ্রের জন্য প্রতিটি দেশবাসী আজ উপকৃত হচ্ছে। তিনি বলেন, রাজ্যে ২০টি জন ঔষধি কেন্দ্র রয়েছে। তবে এর পরিসংখ্যান আরো বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানান তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*