আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ || ৭ই মার্চ, ১৯৭১ সালে ঢাকার রেসকোর্স ময়দানে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ভাষণ রেখেছিলেন জাতীর উদ্দ্যেশ্যে। এই ভাষন থেকেই স্বাধীনতার ডাক দিয়েছিলেন তিনি। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছরই ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়। সেই উপলক্ষে মঙ্গলবার আগরতলাস্থিত বাংলাদেশের সরকারি হাই কমিশনে এক অনুষ্ঠানের।মাধ্যমে দিনটি পালন করা হয়। এদিন সকালে আগরতলাস্থিত বাংলাদেশের সরকারি হাই কমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাইকমিশনার আরিফ মহম্মদ। এরপর বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে নীরবতা পালন করা হয়।
