আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ || ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজধানীর ভট্টপুকুর এলাকায় পুকুর সংস্কারের কথা বলেছিলেন। সেই কাজ কতটা এগিয়েছে, সেটাই খতিয়ে দেখতে মঙ্গলবার আসেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ আরো অন্যান্যরা। এলাকাবাসীরাও এই পুকুর সংস্কারের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান মেয়র।
