আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ || ২১শে মার্চ বিশ্ব বন দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর অক্সিজেন পার্ক প্রাঙ্গন থেকে একটি সুসজ্জিত বাইসাইকেল র্যালীর আয়োজন করা হয়। রাজ্যের বন দপ্তর আয়োজিত এই র্যালীটি অক্সিজেন পার্ক থেকে শুরু করে শেষ হয় হেরিটেজ পার্ক প্রাঙ্গণে এসে। এই সাইকেল র্যালীতে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্য সচিব আই এ এস জে কে সিনহা, আই এফ এস কে এস সেটি প্রমুখ।
এদিন মূখ্য সচিব জানান, মানুষ যাতে বনাঞ্চলের গুরুত্ব বুঝতে গাছ নিধন না করে তার জন্য এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
