রাজ্যভিত্তিক ৪৯’তম বিজু মেলা নিয়ে বৈঠক অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ || রাজ্যভিত্তিক ৪৯’তম বিজু মেলা নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়, মৎস মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক শম্ভু লাল চাকমা, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ বিভিন্ন চাকমা সংগঠনের নেতৃত্বরা।
এদিন বৈঠকের পর মন্ত্রী সান্তনা চাকমা জানান, আগামী ১৩, ১৪ এবং ১৫ই এপ্রিল অনুষ্ঠিত হবে চাকমা সম্প্রদায়ের ঐতিহ্য এবং সংস্কৃতি বিজু উৎসব। তিনি জানান, এবার বিজু উৎসবে বাংলাদেশ সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে মানুষ অংশ নেবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*