রাবার মজদুর সংঘের উদ্দ্যোগে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়াকে সংবর্ধনা প্রদান

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ মার্চ || বিগত অনেকবছর পর জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে পরিবর্তন হয়েছে। অপরদিকে প্রথমবারের মতো জোলাইবাড়ীবাসী নতুন করে মন্ত্রী পেয়েছেন। বুধবার ভারতীয় জনতা রাবার মজদুর সংঘের উদ্দ্যোগে কলসীরমুখ কমিউনিটি হলে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়াকে সংবর্ধনা প্রদান করেন। বুধবার এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, ভারতীয় রাবার মজদুর সংঘের সভাপতি মুকুল নন্দী, জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। ভারতীয় রাবার মজদুর সংঘের উদ্দ্যোগে আয়োজিত এই কর্মসূচীতে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*