দক্ষিণ জেলার নবনির্বাচিত মন্ত্রী, বিধায়ক ও বিধায়িকাদের সংবর্ধনা প্রদান

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৯ এপ্রিল || ৩৮-জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের আশা, অঙ্গনওয়াড়ী, সরকারী কর্মচারী এবং পেনশনার সংঘের যৌথ উদ্দ্যোগে দক্ষিন জেলার নবনির্বাচিত মন্ত্রী, পবিত্র বিধানসভার বিধায়িকা ও বিধায়কগণকে সংবর্ধনা প্রদান করা হয়। রবিবার জোলাইবাড়ী কমিউনিটি হলে অনুষ্ঠীত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের শুভ সূচনা করলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রীর পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না মজুমদার, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি মনঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং, জোলাইবাড়ী ব্লকের বি এস সি চেয়ারম্যান অশোক মগ, বিজেপি’র দক্ষিন জোলার সহ সভাপতি চাথই মগ সহ অন্যানরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে সরকারি কর্মচারীদের সহযোগিতা কামনা করেছেন। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে পরিবর্তনের জন্য মন্ডল সভাপতি সহ অন্যান্য কর্মীদের ধন্যবাদ জানালেন মন্ত্রী। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জোলাইবাড়ী বিধানসভাকে দক্ষিণ জেলায় শ্রেষ্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন বলে জানান। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রকে নেশামুক্ত করে ঘরে তোলা হবে বলে জানান মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*