এন এস ইউ আই’র ৫৩’তম প্রতিষ্ঠা দিবস পালিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ এপ্রিল || কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস ইউ আই’র ৫৩’তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে। এদিনের এই অনুষ্ঠানে এন এস ইউ আই’র পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি সম্রাট রায়। তাছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, কংগ্রেস নেতা সুশান্ত চক্রবর্তী সহ অন্যান্যরা। উপস্থিত নেতৃত্ব প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন৷
এই অনুষ্ঠানে এন এস ইউ আই’কে আরও শক্তিশালি করার আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*