আবারও হাতির আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

সাগর দেব, তেলিয়ামুড়া, ১০ জুলাই || আবারও হাতির আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির। নিহত ব্যক্তির নাম সুজিত বর্মণ, বয়স ৪৫ বছর। জানা যায়, উত্তর মহারানীপুরের পার্শ্ববর্তী মালাকার বস্তিতে হয়েছে ঘটনাটি। নিহত ব্যাক্তির বাড়ি তেলিয়ামুড়া পৌর পরিষদের এলাকার শান্তিনগরে। সন্ধ্যা নাগাদ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকেরা তেলিয়ামুড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত্রে পৌনে আটটা নাগাদ তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
জানা যায়, হাতির আক্রমণে মৃত সুজিত বর্মণ তার বন্ধুর সাথে উত্তর মহারানীপুরে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে হাতির সামনে পড়ে যায়। ঘটনা স্থলে দুই জনের মধ্যে একজন পালিয়ে বাচলেও সুজিত তার প্রান রক্ষা করতে ব্যার্থ হয়। খবর পেয়েই মন্ত্রী বিকাশ দেববর্মা তেলিয়ামুড়া মহকুমা   হাসপাতাল ছুটে আসেন। পরিবার-পরিজনদের সাথে কথা বলে সমবেদনা জ্ঞাপন করেন। সরকারি  সব রকমের সাহায্যের আশ্বাস দেন তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*