আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই || রাজধানীর সেন্ট্রাল রোডস্থিত উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের দুইজন কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন একজন গ্রাহক। পেশায় ব্যবসায়ী মেলাঘরের জুমের ঢেপার বাসিন্দা নারায়ণ চন্দ্র দেবনাথ অভিযোগ করেছেন, তার ৮৫ লক্ষ টাকার সিসি একাউন্ট নিয়ে ঘোটালা করছে অভিযুক্তরা। বিষয়টি টের পাবার জন্য পর তিনি চেয়েছেন তার সিসি একাউন্ট বন্ধ করতে। কিন্তু অভিযুক্ত ব্যাঙ্ক কর্মীরা তার কাছ থেকে মোটা অংকের টাকা ঘুষ হিসেবে চাইছে এবং তালবাহানা করছে। ইতিমধ্যেই এ ব্যাপারে পশ্চিম থানায় তিনি একটি অভিযোগ জমা দিয়েছেন বলে জানা যায়।
