আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই || সেনাবাহিনীতে নিয়োগের জন্য এসএসসি জিডি ২০২২-২৩ এ ত্রিপুরার বেকারদের জন্য ৭০০টি পোস্ট নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের চাকরি যেখানে নিয়োগে পি আর টি সি বাধ্যতামূলক। এন এস ইউ আইয়ের অভিযোগ অন্যান্য রাজ্যের বিপুল সংখ্যক প্রার্থী অর্থের মাধ্যমে ত্রিপুরার পিআরটিসি করে এসএসসি জিডি ২০২২-২৩ সালের পরীক্ষার জন্য দরখাস্ত জমা দিয়েছি। তার স্বপক্ষে তথ্যও আছে তাদের কাছে।
আগামী ১৭ই জুলাই থেকে শুরু হবে মেডিকেল পরীক্ষা। যারা এরকম অবৈধ পিআরটিসি সহ দরখাস্ত জমা দিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে শনিবার পুলিশ হেড কোয়ার্টারে ছাত্রনেতা সম্রাট রায়ের নেটৃত্বে সদর এসপি’র নিকট ডেপুটেশন প্রদান করে এন এস ইউ আই।
