অনুষ্ঠানের দায়িত্বে থাকা কর্মীদের খামখেয়ালীপনায় লোক বিহীন সাইকেল র‍্যালী বীরচন্দ্র এলাকায়

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৫ জুলাই || ‘৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কি নাম’কে কেন্দ্র করে শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র এলাকা থেকে এক সাইকেল র‍্যালীর আয়োজন করা হয়।  এই অনুষ্ঠানকে কেন্দ্র করে লক্ষাধীক টাকার ফান্ড থাকা সত্বেও অনুষ্ঠানের দায়িত্বে থাকা কর্মীদের খামখেয়ালীপনায় লোকবিহিন অনুষ্ঠান সম্পন্ন হয়। অর্থ লুটে পাটে খাওয়ার লক্ষ্যে ছোট আকারে মঞ্চ বানানো হয়, এতে করে অনুষ্ঠানে আমন্ত্রিত অনেক অতিথি অনুষ্ঠান মঞ্চে জায়গা পাননি। অনুষ্ঠানে আমন্ত্রিত মহকুমার পুলিশ আধিকারিক ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাস্তায় দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করে চলে গেছেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সকলের মধ্যে সঠিকভাবে টি-শার্ট প্রদান করা হয়নি। এতে করে অনেকের মধ্যে ক্ষোভ দেখা দেয়। যে সকল অতিথিদের আমন্ত্রন জানানো হয়েছে এদের মধ্যে মুখ দেখে দেখে কিছু সংখ্যক অতিথিদের এবং কিছু লোকজনদের টি-শার্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ। যেসকল আমন্ত্রিত অতিথি মঞ্চে স্থান পাননি তারাও টি-শার্ট থেকে বঞ্চিত হয়েছেন।  এককথায় বলা চলে অর্থ লুটপুটে খাওয়ার জন্য স্বল্প মানসিকতা নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় লোকজনদেরও আমন্ত্রন জানান হয়নি। এতে করে লোকদেখানোর জন্য যেসকল চেয়ার নিয়ে আসা হয়েছে সেগুলি ছিলো সম্পূর্ন ফাঁকা। জানা যায়, এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন ক্রীড়া দপ্তরের কর্মী খোকন মজুমদার ও স্বপন রুদ্র পাল। এই দুই মহান ব্যক্তির জন্য সমগ্র অনুষ্ঠান ফ্লপ হয়ে গেছে বলে অভিযোগ। উনাদের খামখেয়ালীপনায় র‍্যালী চলাকালিন সময়ে কিছু সময়ে জাতীয় সড়কে যানচলাচল বন্ধ হয়ে পরে। এতে করে পথচারী, যান চালক ও যাত্রীদের বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হয়েছে। এই সমগ্র অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সকলের জনপ্রীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, দক্ষিন জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ, দক্ষিন জেলার জেলা পরিষদের সভাধিপতি কাকলী দাস দত্ত, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য সহ অন্যান্যরা। এই সাইকেল র‍্যালীতে ৭৫ জন অংশগ্রহন করে।  আগরতলা উজ্বয়ন্ত প্রসাদে গিয়ে সমাপ্তি হবে এই সাইকেল র‍্যালী। ৭৫ কিলোমিটার এই র‍্যালীটি সংগঠীত করা হবে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ৭৫টি বেলুন উড়ানোর লক্ষ্যে নিয়ে আসাহলেও বেলুনগুলি উড়ানো হয়নি। শেষ পর্যন্ত ছোটশিশুকে এই বেলুন নিয়ে খেলা করতে দেখা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*