ফের বন্য হাতির আক্রমণে গুরুতর আহত পঞ্চাশোর্ধ এক ব্যাক্তি

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৫ আগস্ট || ফের বন্য হাতির আক্রমণে গুরুতর আহত পঞ্চাশোর্ধ এক ব্যাক্তি। ঘটনা মধ্য কৃষ্ণপুর পঞ্চায়েতের অধীন জুমবাড়ি এলাকায় বৃহস্পতিবার রাতে৷ ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জুমবাড়ি এলাকায় নিজের ক্ষেতের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন অফিসটিলা এলাকার বাসিন্দা নিরঞ্জন বিশ্বাস (৫৩)। পথে বন্য হাতির আক্রমণে গুরুতর আহত হন নিরঞ্জন বিশ্বাস। কোন ক্রমে প্রাণ রক্ষা করতে সক্ষম হলেও আঘাত গুরুতর হওয়ায়   ঘটনাস্থল থেকে নিজ বাড়িতে ফিরে আসতে পারেননি তিনি। সারারাত সেই স্থানেই আহত অবস্থায় পরে ছিলেন বলে জানা যায়। রাতে অনেক খুঁজে উনাকে পায়নি পরিবারের সদস্যরা। হাতির ভয়ে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। পরে শুক্রবার ভোর হতেই জুমবাড়ি রাস্তায় মানুষ তাকে আহত অবস্থায় দেখতে পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয়। খবর পেয়ে দপ্তরের কর্মিরা আহত নিরঞ্জন বিশ্বাসকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানা যায়।
উল্লেখ্য, বিগত মাস খানেক আগে কৃষ্ণপুর এলাকায় বন্য হাতির আক্রমণে একব্যক্তি প্রাণ হারিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*