আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট || মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান।
মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ।
রাখি বন্ধন উৎসব উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর জয়নগরস্থিত নব দিগন্ত সামাজিক সংস্কৃতিক সংস্থার সামনে এক রাখি পূর্ণিমার আয়োজন করা হয়।
এদিন পথ চলতি মানুষের মধ্যে রাখি পরিয়ে ভাতৃত্বের বন্ধনকে আরো শক্তিশালী করা হয়। তারপরে তাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। উল্লেখ্য, নব দিগন্ত সামাজিক সংস্থা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজে করে থাকেন, এমনটি জানালেন দুজন সংস্থার কর্মকর্তা।
