কোয়াইফাং এডিসি ভিলেজে বিনামূল্যে স্বাস্থ্য শিবির

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৪ সেপ্টেম্বর || শুধুমাত্র রাজনিতির মধ্যে নিজেকে সিমাবদ্ধ না থেকে জনসেবায় নিয়োজিত করেছেন জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং। বর্তমান সময়ে মেলেরিয়ার প্রকোপ বারছে।  এডিসি এলাকায় বসবাসকারী লোকজনদের স্বাস্থ্যের দিকে নজর রেখে মন্ডল সভাপতি অজয় রিয়াং এর উদ্দ্যোগে রবিবার এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহনের পূর্বে কোয়াইফাং বিজেপি’র কার্যালয়ে সকলে মিলে প্রধানমন্ত্রীর মনকি বাত শ্রবন করেন।  মনকি বাত অনুষ্ঠান শেষে সকলে স্বাস্থ্য শিবিরে অংশগ্রহন করেন। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলনে মন্ডল সভাপতি অজয় রিয়াং, বিজেপি’র দক্ষিন জেলার সহ-সভাপতি চেথই মগ, যুব নেতৃত্ব পুলক ভৌমিক, অভিনন্দন ত্রিপুরা, গমন ত্রিপুরা সহ অন্যান্যরা। এই স্বাস্থ্য শিবিরে লোকজনদের স্বাস্থ্য পরিক্ষার পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন প্রকারের টেষ্ট করা হয় ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। মন্ডলের উদ্দ্যোগে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে ব্যাপক হারে লোকসমাগম ঘটে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*