নগদ ২ লক্ষাধিক টাকা ও দেশী পিস্তল সহ পুলিশের হাতে আটক ৭ নেশাকারবারী

গোপাল সিং, খোয়াই, ২৫ সেপ্টেম্বর || নগদ ২ লক্ষাধিক টাকা ও দেশী পিস্তল সহ খোয়াই থানার পুলিশের হাতে আটক নেশাকারবারী। অপারেশন সঞ্জিবনীর মাধ্যমে একটি বিশেষ অভিযান চালিয়ে খোয়াইয়ের বিভিন্ন জায়গায় চলে তল্লাশী। শেষে খোয়াই লালছড়া নিবাসী গোপেশ বর্মণের ছেলে গৌতম বর্মণের বাড়ীতে ব্রাউন সুগার ও হাতিয়ার মজুত রয়েছে বলে খবর আসে পুলিশের কাছে। সেই খবরের ভিত্তিতে গৌতম বর্মণের বাড়ীতে খোয়াই থানার পুলিশ তল্লাশী চালায়। নগদ ২ লক্ষাধিক টাকা, ৭টি মোবাইল, একটি ট্যাব, দুই কেইস ব্রাউন সুগার, একটি পালসার বাইক সহ দেশী বন্দুক উদ্ধার করে পুলিশ। নেশা বিরোধী অভিযানে নেমে পিস্তল সহ যুবককে আটক করতে সক্ষম হয় খোয়াই থানার পুলিশ। কিন্তু এমন ঘটনায় খোয়াইবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। এদিন খোয়াইতে ভিন্ন ভিন্ন স্থানে তল্লাশী অভিযানে আরো ছয় নেশা কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে খোয়াই থানার পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*