আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ অক্টোবর || বুধবার রাধানগর এলাকায় ছিনতাই কান্ডে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, সেদিন যার কাছ থেকে ছিনতাই করা হয়েছে পরিশেষে তাকেও গ্রেপ্তার করে পূর্ব আগরতলা থানার পুলিশ। শহরে বিভ্রান্তি ছড়ানোর জন্য মামলা নিয়ে আদালতে তোলা হবে বলে জানান সদর এস ডি পি ও দেবপ্রসাদ রায়।
