সাগর দেব, তেলিয়ামুড়া, ০৫ অক্টোবর || রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার হাত দিয়ে পথ চলা শুরু তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে অপারেশন থিয়েটার। পূর্ণ হল তেলিয়ামুড়া মহকুমাবাসীর দীর্ঘ বছরের দাবী। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ওটি চালু করার জন্য দীর্ঘদিন যাবত দাবী উঠেছিল। দাবীকে মান্যতা দিয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় কথা দিয়েছিলেন যতদ্রুত সম্ভব তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে অপারেশন থিয়েটার চালু করার ব্যবস্থা করবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী চেষ্টাও চালিয়েছেন। তারই ফল স্বরুপ বৃহস্পতিবার রজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা হাত ধরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চালু হল অপারেশন থিয়েটার। এদিনের এই উদ্ভোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, আইএএস স্বাস্থ্যের প্রধান সচিব ডাঃ দেবাশীষ বসু, স্বাস্থ্য পরিষেবার পরিচালক ডাঃ সুপ্রিয়া মল্লিক, খোয়াই জেলার ডিএম ও কালেক্টর চাঁদনি চন্দ্রন, খোয়াই জেলার সিএমও ডাঃ নির্মল সরকার, সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা। আলোচনা শেষে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ অন্যান্যরা অপারেশন থিয়েটারটি ঘুরে দেখেন। অনুুুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল এখন সম্পুর্ন ভাবে প্রস্তুত অপারেশন থিয়েটার চালু করার জন্য। অত্যাধুনিক মেশিনারি দিয়ে তৈরী করা হয়েছে এই অপারেশন থিয়েটার। এখন থেকে সিজারিয়ান অপারেশনের জন্য তেলিয়ামুড়া মহকুমার মানুষকে আর রাজধানী আগরতলাতে যেতে হবেনা। এছাড়াও ছোট মাঝারি অপারেশন এখানেই করা যাবে। তিনি উনার আলোচনায় এই অপারেশন থিয়েটার চালু করার ব্যাপারে বিধায়িকা কল্যানী সাহা রায়ের প্রশংসা করেন।
তবে বলা যায় তেলিয়ামুড়া মহকুমাবাসীর দীর্ঘ বছরের দাবী পুরণ হওয়ায় গোটা তেলিয়ামুড়ায় খুশির বাতাবরণ ছড়িয়ে পরে।
