বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৬ অক্টোবর || পিতার কাছে বকুনি খেয়ে আত্মহত্যার পথ বেছে নিলো ১২ বছরের এক নাবালক। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত রামরাইবাড়ী এডিসি ভিলেজের মানিক্য পাড়ার বাসিন্দা রামকৃষ্ণ ত্রিপুরা উনার ১২ বছরের নাবালক ছেলেকে বকুনি দেয়। পিতার বকা খেয়ে অভিমানে আত্মহত্যার পথ বেছে নিলো নাবালক এমনটাই অভিযোগ পরিবারের লোকজনদের। বাড়ির পাশ্ববর্তী এলাকায় রাবার বাগানে নাবালক ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খবর দেয় জোলাইবাড়ী ফাঁড়ী থানায়। নাবালক ছেলেটাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে রামরাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাবালক ছেলেটিকে মৃত বলে ঘোষনা করেন। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়। নাবালক ছেলের অস্বাভিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে।
